তাবিজ নষ্ট করা বা পেট পরিষ্কার করা — সুস্থ হওয়ার জন্য কি আবশ্যক?

একজন প্রশ্ন করেছেন— দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন সমস্যার কারণে রুকইয়াহ করছেন। চিকিৎসার বিভিন্ন ধাপও অনুসরণ করেছেন। তাঁর মনে একটি প্রশ্ন এসেছে— সুস্থ হওয়ার জন্য কি অবশ্যই তাবিজ খুঁজে বের করতে হবে? অথবা পেটের যাদু বের হওয়া কি অপরিহার্য? এসব ছাড়া কি সুস্থ হওয়া সম্ভব নয়?

সংক্ষেপে উত্তর হলে— না, এটি আবশ্যক নয়।

আমরা সাধারণত বলে থাকি, যদি যাদুর কোনো বস্তু, তাবিজ বা কবিরাজের দেওয়া কিছু পাওয়া যায়, তাহলে সেগুলো শরিয়তসম্মতভাবে নষ্ট করে ফেলা ভালো। এতে অনেক সময় চিকিৎসার পথ সহজ হতে পারে, ইনশাআল্লাহ।

তবে বাস্তবে এমনও অনেক মানুষ আছেন, যারা রুকইয়াহ সম্পর্কে জানার আগেই তাবিজ কোথাও ফেলে দিয়েছেন, অথবা নিয়ম অনুযায়ী নষ্ট করেননি। তাহলে কি তাদের জন্য সুস্থ হওয়ার দরজা বন্ধ হয়ে যাবে? কখনোই না।

সুস্থতা কেবল কোনো বস্তু খুঁজে পাওয়ার উপর নির্ভর করে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো— ধারাবাহিকভাবে সঠিক পথে চলা এবং আল্লাহর উপর ভরসা রাখা।

এ ক্ষেত্রে কিছু বিষয় গুরুত্বের সাথে অনুসরণ করা যেতে পারে—

১. নিয়মিত রুকইয়াহ চালিয়ে যান
চিকিৎসার মাঝে অপ্রয়োজনীয় বিরতি না দেওয়ার চেষ্টা করুন। ধৈর্য ও নিয়মিততা অনেক গুরুত্বপূর্ণ।

২. অতীতের ভুলগুলোর জন্য আন্তরিকভাবে তাওবা করুন
আল্লাহর দিকে ফিরে আসা মানুষের অন্তরকে প্রশান্ত করে এবং কল্যাণের দরজা খুলে দেয়।

৩. গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করুন
বিশেষ করে বড় গুনাহ থেকে সতর্ক থাকা এবং হালাল জীবিকার প্রতি যত্নবান হওয়া প্রয়োজন।

৪. সালাত ও দ্বীনের মৌলিক বিষয়গুলোর প্রতি গুরুত্ব দিন
নামাজ, পর্দা, মাহরাম-গাইরে মাহরাম সম্পর্কিত বিধান— এসব বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা জরুরি।

৫. দ্বীনি জ্ঞান অর্জনের চেষ্টা করুন
বিশেষ করে পবিত্রতা ও দৈনন্দিন ইবাদতের প্রয়োজনীয় বিষয়গুলো জানা উপকারী।

৬. দোয়ার প্রতি গুরুত্ব দিন
তাহাজ্জুদ ও প্রয়োজনের সালাতের মাধ্যমে আল্লাহর কাছে আন্তরিকভাবে সাহায্য চাইতে থাকুন।

৭. বাবা-মায়ের সেবা করুন
তাঁদের সন্তুষ্টি ও দোয়া অনেক বড় নিয়ামত।

সবশেষে একটি গুরুত্বপূর্ণ কথা—

আপনি যত বেশি আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করবেন, ততই অন্তরের প্রশান্তি ও কল্যাণের পথ সহজ হবে, ইনশাআল্লাহ।

আর চিকিৎসায় সময় লাগা অস্বাভাবিক কিছু নয়। যেমন মানুষের রোগ এক নয়, তেমনি সবার সুস্থ হওয়ার সময়ও এক হয় না। তাই সময় নিয়ে হতাশ না হয়ে নিজের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে।

আপনি আন্তরিকভাবে চেষ্টা করতে থাকুন, ফলাফলের দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দিন।

আল্লাহ তাআলা সকলকে সুস্থতা, প্রশান্তি এবং কল্যাণ দান করুন। আমীন।

🕌 রাকি ও রুকইয়াহ 👁️ জ্বিনের আছর ✨ বদনজর 🔮 যাদুটোনা 💭 ওয়াসওয়াসা ⚠️ কুফরি শিরকি ❤️ শারীরিক-মানসিক ❓ নির্বাচিত প্রশ্নোত্তর 📚 অন্যান্য প্রসঙ্গ ☘️ হালাল রুকইয়াহ 🌙 Halal Ruqyah

Post a Comment

0 Comments